1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

আজ রাজধানীর যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৮ Time View

সংস্কারকাজের জন্য রাজধানীর শেখেরটেক, আদাবর ও বায়তুল আমান হাউজিংসহ কিছু এলাকায় আজ সোমবার (৩১ মে) ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রবিবার, ৩০ মে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে গ্যাসের স্বল্পচাপ সমস্যা দূর করার লক্ষ‌্যে পূর্ব বায়তুল আমান হাউজিং এলাকায় গ্যাসের টাই ইন কাজের জন্য আগামী ৩১ মে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‌্যাস কর্তৃপক্ষ।

এদিকে, একই কারণে গতকাল রবিবারও এসব এলাকায় একই সময়ে গ্যাস থাকছে না। আগামী মঙ্গলবার থেকে এ সমস্যা থাকবে না বলে আশা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ