1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

আগামী সপ্তাহে পদোন্নতি পাচ্ছেন সাড়ে ৫ হাজার শিক্ষক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫২ Time View

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৫ হাজার শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি দিচ্ছে সরকার। আগামী সপ্তাহে পদোন্নতির আদেশ জারি করা হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘এ সপ্তাহের মধ্যে সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়ার কাজ চূড়ান্ত হচ্ছে। এ সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে পদোন্নতি দেওয়া হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত পদোন্নতির আদেশ জারি করা হয়নি। আগামী সপ্তাহের যেকোনও দিন পদোন্নতির আদেশ জারি করা হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে জানিয়েছিলেন সিনিয়র শিক্ষক পদ তৈরি করে সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হচ্ছে।

ওইদিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ‘সিনিয়র শিক্ষক পদ ছিল না। সেটার ব্যবস্থা করে আমরা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দিতে যাচ্ছি। এছাড়া নতুন করে দুই হাজার একশ ৫০ জন শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ