1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

‘আগামী তিন মাস আবারো ১০ টাকা কেজি দরে চাল বিক্রি হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ১৩৫ Time View

আগামী ভাদ্র, আশ্বিন ও কার্তিক- এই তিন মাস আবারো ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘কিছুদিন আগে ১০ টাকা দামে ৩০ কেজি করে চাল বিক্রি করেছি। হাওর এলাকায় এখনও চাল বিক্রি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হাওরে দুর্যোগ দেখা দেওয়ায় সেখানে ধানের উৎপাদন অনেক কমে যাবে। বহু ফসল পানির নিচে চলে গেছে। আমরা কিছুদিন আগে ১০ টাকা দামে ৩০ কেজি করে চাল বিক্রি করেছি। আগামী তিন মাস (ভাদ্র, আশ্বিন ও কার্তিক) আবারো একই দামে চাল দেওয়া হবে। আমরা আউশ উৎপাদনের ওপর জোর দিয়েছি। জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতে চাল আমদানির কথা ভাবছি। চালের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে এটা বলার সুযোগ নেই।’

বর্তমান বাজারে চালের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, চালের দাম কিছুটা বেড়েছে। এটি কিন্তু বাজেটের প্রভাবে নয়। দাম বেড়েছে হাওরের দুর্যোগের কারণে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদাতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, পরিকল্পনা সচিব মো. জিয়াউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ