1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায় বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির ডলারের দামে অস্থিরতা ঠেকাতে কী করছে বাংলাদেশ ব্যাংক?

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

বাংলাদেশের ফুটবলে সাফল্যের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর শিরোপা জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৬ সালে নতুন একটি দল সেই অপেক্ষার অবসান ঘটাবে, এমন প্রত্যাশা ছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের। তবে এবারও স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশা থাকলেও আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী তিনি। রোববার পল্টনের আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের এই প্রত্যাশার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন আমিনুল হক। সেই স্মৃতি স্মরণ করে বলেছেন, ‘২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো। আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত শিরোপা জিতবে।’ পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন আমিনুল হক। তার মতে, ফলাফল প্রত্যাশামতো না হলেও ফুটবলের প্রতি দর্শকদের আগ্রহ ও সমর্থন ইতিবাচক দিক। এ সময় ডিআরইউকে সিড মানির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও পুনরায় আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে চ্যানেল ২৪ টেলিভিশনকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ