1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতা শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩১ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক এক বার্তায় শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।
যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহ হাদীউজ্জামান দীর্ঘ রোগ ভোগের পর গতরাত দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
বিশিষ্ট এই রাজনৈতিক নেতার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ