1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

আইসিসির প্রস্তাবে বাংলাদেশের না

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ১২০ Time View

টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনতে পাঁচ বছর পর পর পূর্ণ সদস্যের দেশগুলোর পারফরমেন্স বিবেচনা পূর্ণ সদস্যদেশগুলোকে সহযোগী সদস্য বানিয়ে দেওয়ার একটা নতুন ধারার প্রস্তাব রাখা হয়েছে আইসিসির সংবিধান সংশোধনীতে। তবে আইসিসির সংবিধানে প্রস্তাবিত নতুন এই ধারার বিরোধিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সভাপতি নাজমুল হাসান মনে করেন, আইসিসির পূর্ণ সদস্য মর্যাদা হওয়া উচিত অপরিবর্তনীয়।

আইসিসির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াইন হিগিংসকে লেখা এক চিঠিতে তাই নাজমুল হাসান বলেছেন, ‘আইসিসির খসড়া প্রস্তাব পর্যালোচনা করার পর বোর্ডের অবস্থান হল টেস্ট ক্রিকেটের পূর্ণ সদস্য পদ বিষয়ে কোন পরিবর্তন গ্রহণযোগ্য নয়। এ ধারাকে অপরিবর্তনীয় হিসেবে রাখা উচিত।’

বিসিবির সভাপতির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আইসিসির সহযোগী সদস্যদেশগুলোর জন্য প্রস্তাবিত ধারাটি প্রযোজ্য হতে পারে। বিশেষ করে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দেশ, যাদের সাময়িকভাবে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার কথা বলা হচ্ছে। তবে যখনই একটা দেশ অস্থায়ী পূর্ণ সদস্যের মর্যাদা থেকে স্থায়ী পূর্ণ সদস্যের মর্যাদা পেয়ে যাবে, সেটা অপরিবর্তনীয় রাখতে হবে।

এদিকে বিসিবির আপত্তি আলাদা করে গুরুত্ব পাচ্ছে, কারণ আইসিসির যে কমিটি নতুন এই ধারার প্রস্তাব করেছে, বিসিবির সভাপতি নাজমুল হাসানও সেই কমিটির সদস্য ছিলেন। এদিকে নাজমুল হাসান অবশ্য দাবি করেছেন, ওই কমিটির বৈঠকেই এ বিষয়ে আপত্তি তুলেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ