1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

আইসিটিতে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৪৯২

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১১৯ Time View

এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৪৯২ জন পরীক্ষার্থী।

সোমবার সকাল ১০টা থেকে বিভাগের আট জেলার ১৯৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবমিলে এদিন পরীক্ষার্থী ছিল এক লাখ ৮ হাজার ২৩৩ জন।

তবে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৭ হাজার ৪৪১ জন। বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর সূত্র জানিয়েছে, এদিন বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীর ৩৮ কেন্দ্রে ৪১৫ জন।

এরপর যথাক্রমে সিরাজগঞ্জের ২৬ কেন্দ্রে ২০৩ জন, বগুড়ার ৩২ কেন্দ্রে ২০১ জন, পাবনার ২৫ কেন্দ্রে ১৭৫ জন, নাটোরের ১৯ কেন্দ্রে ১৬২ জন, নওগাঁয় ২৬ কেন্দ্রে ১৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১২৬ জন এবং জয়পুরহাটের ১৩ কেন্দ্রে ৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, এবছর রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৩ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ সাত হাজার ৯০ জন। এক বছরে পরীক্ষার্থী বেড়েছে ১৬ হাজার ৫২৬ জন।

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৮ হাজার ১২৯ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪৮৭ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত ৯৯ হাজার ৭৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫৬২ জন, জিপিএ উন্নয়ন এক হাজার ১১৪ জন ও প্রাইভেট ১৬০ জন।

বিজ্ঞান বিভাগ থেকে এবছর ৩৩ হাজার ৮৩৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া মানবিকে ৬৮ হাজার ৫৪৮ এবং বাণিজ্যে ২১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ