1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

‘আইপিএলে সব দলই সমান’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ১১৭ Time View

খুব বেশি দেরি নয়। দিন দুয়েক পরেই মাঠে গড়াচ্ছে আইপিএলের দশম আসর। অর্থাৎ আগামী ৫ এপ্রিল মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে হবে এবারের আসরের উদ্বোধন।

ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার কাছে আইপিএলে সব দলই সমান। কাউকে হালকাভাবে নেয়ার মানে নেই। শিরোপা জিততে পারে যে কোনো দলই। হোক তা কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা রাইজিং পুনে সুপারজায়ান্ট।

তাইতো ঋদ্ধির এমন সংলাপ, ‘আইপিএল পুরোটাই পেশাদার টুর্নামেন্ট। আর একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এখানে আবেগের কোনো জায়গা নেই। আমার কাছে আইপিএলে সব দলই সমান। তা সে কলকাতা নাইট রাইডার্স হোক বা চেন্নাই সুপার কিংস বা কিংস ইলেভেন পাঞ্জাব। যে দলেই খেলি না কেন দিনের শেষে পারফরম্যান্সটাই মূল বিষয়।’

সম্প্রতি টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। সামনে টি-টোয়েন্টি টুর্নামেন্ট; আইপিএল। হঠাৎ ভিন্ন ফরম্যাটে এসে তাল মেলানো কঠিন কিনা? ঋদ্ধির জবাব, ‘টেস্ট ক্রিকেটে পরিস্থিতি বুঝে অনেক সংযত থেকে শট নিতে হয়। ২০ ওভারে সেই বাধ্যবাধকতা নেই। তুলনামূলকভাবে এখানে ব্যাটিং অনেক সহজ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ