1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ

অ্যাথলেটিকোর বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনালে বিলবাও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার রাতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে অ্যাথলেটিকো বিলবাও। প্রথমে গোলরক্ষক ওনাই সিমোনের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। এরপর ইয়েরে আলভারেস দলকে সমতায় ফেরান। নিকো উইলিয়াসের করা গোলে জয় নিশ্চিত করে বিলবাও।

ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডেই বিলবাওয়ের জালে বল জড়ান অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স। তবে সেই গোল অফসাইডের ফাঁদে পড়ে। এরপর প্রথমার্ধের পুরোটা সময় বল দখলে আধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পায়নি অ্যাথলেটিকো মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কর্নার কিকে ফেলিক্সের দুর্বল হেড পোস্টে লেগে গোলরক্ষকের পিঠ ছুঁয়ে জাল খুঁজে নেয়। ৭৭তম মিনিটে লোপেস দুর্দান্ত এক হেডে বিলবাওকে সমতায় ফেরান। এর তিন মিনিট পরই জয়সূচক গোলটি করেন উইলিয়ামস।

এরপর গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে যায় অ্যাথলেটিকো। যোগ করা সময়ে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকোর ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস।

এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠে রিয়াল। আগামী রবিবার, ১৬ জানুয়ারি শিরোপা ধরে রাখার মিশনে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বিলবাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ