1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

অ্যাটলেটিকোর কাছে হার রিয়েলের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৯ Time View

গোটা ফুটবল বিশ্বের চোখ ছিল শনিবারের রাতের লা-লিগার রিয়েল মাদ্রিদ- অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের দিকেই৷অনেকেই মাদ্রিদের জয় দেখার অপেক্ষায় ছিলেন ৷ আবার অনেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে তাকিয়ে ছিলেন ৷ নতুন মরশুমের ডার্বি ম্যাচে কেমন খেলেন তা জানতে উৎসুক ছিলেন তার ভক্তরা ৷ কিন্তু হতাশ image_98175_0করল  রিয়েল মাদ্রিদ ৷ হাতাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ৷ একটি পেনাল্টিতে  গোল ছাড়া আর কিছুই করতে পারলেন না সিআর সেভেন ৷ যার ফল সরূপ শনিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়ে  দিল রিয়েলকে ৷

ম্যাচের দশ মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় অ্যাটলেটিকো ৷ কোকের কর্নার থেকে হেডে গোল করে সিমিওনের দলকে এগিয়ে দেন তিয়াগো ৷ এই গোল খাওয়ার পরে অবশ্য জেগে ওঠে রিয়েল ৷ গ্যারেথ বেল, রেনাল্ডো, বেনজিমারা পরপর আক্রমণ শানানোর চেষ্টা করেন ৷ যদিও গোলের মুখ খুলতে পারছিলেন না তারা ৷ যদিও ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি বক্সে সিকিউরিয়া ফাউল করেন রোনাল্ডোকে ৷ রেফারি পেনাল্টি দিলে গোল করেন সিআর সেভেন ৷ এরপর গোল পেতে পারতেন করিম বেনজিমাও ৷ তার নেওয়া হেড বাঁচিয়ে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক ৷  বিরতির সময় ম্যাচের ফল ১-১ ছিল ৷ বিরতির পরেও সেভাবে মেলে ধরতে পারেনি রিয়েল ৷ বরং গোলের চেষ্টা চালিয়ে যেতে থাকে অ্যাটলেটিকো ৷ ৭৬ মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন এ তুরান ৷ এরপর  ম্যান্ডজুকিককে তুলে নিয়ে বিশ্বকাপে কাঁমড় কাণ্ডে অভিযুক্ত সুয়ারেজকে নামান রিয়েল কোচ ৷ তাতেও সমতা ফেরাতে পারেনি রোনাল্ডোরা ৷– ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ