1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

অস্ট্রেলিয়ায় এবার সেঞ্চুরি খরা কাটাতে চান রুট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৭ Time View

এ বছরটি দারুণ কাটছে জো রুটের। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে এক বর্ষপঞ্জিকায় ১৬০০ টেস্ট রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক। এই অর্জনকে আরেকটু রাঙিয়ে নিতে এ ডানহাতি এবার চাইছেন অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি খরা কাটাতে।

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। ৯ উইকেট ও ৩৭৫ রানে ব্রিসবেন ও অ্যাডিলেডে হেরে খাদের কিনারে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ মেলবোর্নে জিতে নিশ্চিত করে ফেলতে পারে অস্ট্রেলিয়া। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে, সেই বিশ্বাস রুটের।

চলতি অ্যাশেজে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছে ইংল্যান্ড। এজন্য সমালোচিত হচ্ছে রুট। এ ব্যাপারে তিনি অবশ্য মুখ খুলেছেন এবার, বললেন, ‘আমি সবসময় বিষয়গুলোকে বাস্তবসম্মতভাবে দেখার চেষ্টা করি। আমি কেবল আশা করি খুব বেশি দেরি হয়নি। এই সপ্তাহে প্রত্যেকের কাছ থেকে আমি পাল্টা জবাব আশা করছি। ছেলেদের মধ্যে অনেক অনুপ্রেরণা কাজ করছে এবং এখান (মেলবোর্ন) থেকে চলে যাওয়ার আগে আমরা ২-১ এ নিশ্চিতের জন্য আমরা সবকিছু করতে যাচ্ছি। দেশে থাকা প্রত্যেকের জন্য একটি বড়দিনের দারুণ উপহার দিতে চাইব।’

রুটের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি অধরাই থেকে গেছে। সিরিজের শুরুতে সেই আক্ষেপ ঘুচানোর কাছে ছিলেন তিনি। তবে পারেননি। এবার অবশ্য আত্মবিশ্বাসী তিনি, ‘আমার ব্যাটিং নিয়ে আমি খুব ভালো জায়গায় আছি বলে মনে করি। আমার বিশ্বাস হচ্ছে, পরের তিন ম্যাচে এই কন্ডিশনে একটি সেঞ্চুরি করতে পারব। আমি জানি এটা বলা সাহসের কাজ, কিন্তু এই বছর আমার পারফরম্যান্সের হার আমাকে আশাবাদী করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ