1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ভারতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ১১১ Time View

জয়ের মঞ্চ তৈরি হয়েছিল তৃতীয় দিনেই। চতুর্থ দিন তা পূর্ণতা পেল। ধর্মশালায় অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজ ২-১ এ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

ভারতীয় বোলারদের বোলিং তোপে মাত্র ১৩৭ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। আর এতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৬ রানের। আগের দিন বিনা উইকেটে ২৬ রান করা ভারত ১০ উইকেট আর মাত্র ৮৭ রানের টার্গেট নিয়ে চতুর্থ দিন শুরু করে। দিনের শুরুর দিকে মুরালি বিজয়কে (৮) ফিরিয়েছেন কামিন্স। ম্যাক্সওয়েলের থ্রুতে রান আউটে সাজঘরে রানের খাতা খুলতে না পারা পূজারা। ৪৬ রানে পরপর দুটি উইকেট হারিয়েও নড়বড়ে হয়ে পড়েনি ভারত।

উদ্বোধনী লোকেশ রাহুলকে নিয়ে এই ম্যাচে কোহলির জায়গায় অধিনায়কত্ব করা আজিঙ্কা রাহানে শেষ করেই ফিরেছেন। রাহুল ৯ চারে ৫১ আর রাহানে ৪ চার ও ২ ছয়ে ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন।

চার টেস্টের সিরিজের প্রথমটিতে পুনেতে ৩৩৩ রানের ধামাকা জয়ে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বেঙ্গালোরে ৭৫ রানের জিতে সমতা ফেরায় ভারত। রাঁচিতে ড্র নিয়ে মাঠ ছাড়া দুদল ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল হয়ে উঠেছিল। নিজেদের প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া তুলেছিল ৩০০ রান। জবাবে ভারত করেছিল ৩৩২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ