1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’

অস্কার পিস্টোরিয়াসের ৫ বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ১১৩ Time View

oskar pistoriyaপ্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে ‘অনিচ্ছাকৃত’ হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে অস্ত্র আইনে তাকে আরো তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দেয়া হয়।
 
আজ মঙ্গলবার প্রিটোরিয়ার বিচারক থোকোজিল মাসিপা পিস্টোরিয়াসের এই সাজার রায় দেন।
 
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মডেল প্রেমিকা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। এ বিষয়ে দায়ের হওয়া মামলায় গত মাসে পিস্টোরিয়াস দোষী সাব্যস্ত হন। তবে বিচারক তাকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেন।
 
বিশ্বের ‘পা বিহীন দ্রুততম মানব’ হিসেবে পরিচিত ২৭ বছর বয়সী পিস্টোরিয়াসের দাবি, আত্মরক্ষার্থে তিনি গুলি চালিয়েছিলেন। তার গুলিতে বাথরুমে থাকা স্টিনক্যাম্প ঘটনাস্থলে মারা যান। পরে বাথরুম থেকে মাথা, বাহু ও নিতম্বে গুলিবিদ্ধ স্টিনক্যাম্পের লাশ উদ্ধার করে পুলিশ। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ