1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

অসুস্থ বাবাকে আনতে গিয়ে ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১২১ Time View

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। রোববার সকাল সোয়া ৭টায় শাখারিয়া বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটভাই পাড়া গ্রামের পারভেজ ইসলাম পনি (৩০)। গুরুতর আহতরা হলেন, নিহতের বাবা সোহরাব সরদার (৭০), চাচাতো ভাই মনির (৩৩), চাচাতো ভাই জাফর (৩৫), স্ত্রী তাসলিমা (২৮) ও গাড়িচালক আলী আকবর। তাদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দির্ঘদিন যাবৎ নিহতের বাবা সোহরাব সরদার (৭০) অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত বেশী হওয়ায় তারা পটুয়াখালীতে অবস্থান করেন। পরে পটুয়াখালী থেকে সকালে বাড়ির উদ্দেশে রওনা দিলে শাখারিয়া বাসস্ট্যান্ড নামক এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিনা রহমান জানান, হাসপাতালে পারভেজকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ