1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

অর্মত্য সেনকে অভিনন্দন জানাবেন বারাক ওবামা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ২২৯ Time View

নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অর্মত্য সেনকে অভিনন্দন জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষুধা এবং দরিদ্রতা নিয়ে অর্মত্য সেনের করা গবেষণার পরিপ্রেক্ষিতেই তাকে অভিনন্দন জানাবেন ওবামা।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ৭৮ বছর বয়সী অর্মত্য সেনকে বারাক ওবামা অন্যান্যদের সঙ্গে জাতীয় মানবতা পদক-২০১১ প্রদান করবেন। দরিদ্রতা, দুর্ভিক্ষ এবং অন্যায়ের বিরুদ্ধে অর্মত্য সেনের অবস্থানের কারণেই তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

হোয়াইট হাউস আরও জানায়, জীবনযাত্রার মান বজায় রেখে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে কিভাবে বোঝাপড়া করে নিতে হয় তা তিনি দার্শনিক পন্থায় দেখিয়েছেন।

সোমবারের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামারও উপস্থিত থাকার কথা রয়েছে।

এই অনুষ্ঠান থেকেই জাতীয় শিল্প-সাহিত্যে যাদের পদক দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন উইল বারনেট, রিতা ডোভ, আল প্যাকিনো, এমিলি রুহ পুলিৎজার, মার্টিন পুয়েরার, মেল তিলিস, ইউনাইটেড সার্ভিস সংস্থা এবং অ্যান্ড্রু ওয়াটস।

অন্যদিকে জাতীয় মানবতা পদক দেওয়া হচ্ছে কাওমি অ্যান্থনি আফিয়া, জন অ্যামবেরি, রবার্ট ডার্নটন, অ্যান্ড্রু ডেলব্যানকো, ন্যাশনাল হিস্টোরি ডে, চার্লস রোসন, টোফিলো বুজ, র‌্যামন সালদিভার এবং অর্মত্য সেনকে।

অর্মত্য সেন ২০০৮ সালে দরিদ্রতার উৎস নামক গবেষণা পত্রের জন্য অর্থনীতিতে নোবল পুরস্কার পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ