1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

অভিনয়ে ফেরার লড়াইয়ে তানিয়া বৃষ্টি, এখন কেমন আছেন অভিনেত্রী?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View

ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সারাবছর শুটিংয়ের পসরা সাজিয়ে ক্যামেরার সামনে কাটালেও হঠাৎ করেই যেন থেমে গিয়েছিল তাঁর জীবনের স্বাভাবিক ছন্দ। মস্তিষ্কের টিউমারের মতো এক কঠিন লড়াই পেরিয়ে দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের পর অবশেষে নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী।

ছোটপর্দার গুণী মুখ তানিয়া বৃষ্টি। বছরের বেশিরভাগ সময়ই তাঁর দিন কাটত শুটিং ফ্লোরের ব্যস্ততায়। তবে চলতি বছরের শুরুতে মারাত্মক শারীরিক অসুস্থতা তাঁর সেই ব্যস্ততায় আকস্মিক বিরতি টানে।

সারাবছর শুটিংয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসকদের পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারি মাসেই একটি অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি, যেখানে তাঁর আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে তিনি এতদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্রামে ছিলেন।

দীর্ঘদিন আড়ালে থাকার পর আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে আসেন তানিয়া বৃষ্টি। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তিনি জানান, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে।’ তানিয়া আরও জানান, আরও দুই মাস কেমোথেরাপি চলার পর কিছু নতুন পরীক্ষা করানো হবে এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকরা তাঁর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বর্তমানে মানসিক প্রশান্তির খোঁজে ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে ঘুরতে গেছেন তানিয়া বৃষ্টি। গ্রামীণ আবহের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে থেকে তিনি নিজেকে মানসিকভাবে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন। দীর্ঘ দিন পর তাঁর এই ফেসবুক লাইভ ও সরব উপস্থিতি ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ