1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

অপূর্ব-সাবিলার ‘আগডুম বাগডুম’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৭২ Time View

হালের অন্যতম সেরা জুটি অপূর্ব-সাবিলা। এ জুটিকে নিয়ে ‘আগডুম বাগডুম’ নামের একটি নাটক নির্মাণ করেছেন এ সময়ের অন্যতম সফল নির্মাতা রুবেল হাসান। এ নাটকের গল্প লিখেছেন নায়ক অপূর্ব। চিত্রনাট্য করেছেন রাজীব আহমেদ।

গল্পে দেখা যাবে, ছোটভাই ও মাকে নিয়ে অপূর্বর ছোট সংসার। ছোটভাই একটি দোকানে চাকরি করলেও বড়ভাই বেকার। ছোটভাই একই দোকানে অপূর্বর জন্য চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্বর ঝগড়া বাধে! সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরি চলে যায় একসঙ্গে। নাটকের গল্পে মোড় নেয় অন্য নাটকীয়তা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় রয়েছে এতে। কাজটা মাত্রই শেষ করলাম। আমার ধারণা আসছে ঈদের অন্যতম কাজ হবে এটি।’

অপূর্ব-সাবিলা ছাড়াও আরও দুটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও সাবেরী আলম। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে বলে জানান এর প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ