1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

অপরাধী সদস্যের দায় মুক্তি চায় না র‌্যাব

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৬ Time View

mokhlesurর‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছেন, র‌্যাবের কোন সদস্য অপরাধে জড়িয়ে পড়লে র‌্যাব তার দায়মুক্তি চায় না। অতীতে কোন র‌্যাব সদস্যের দায়মুক্তি চাওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে কাউকে দায়মুক্তি দেওয়া হয়নি।

রবিবার বেলা ২টার দিকে র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক। এসময় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন সংস্থাটির মহাপরিচালক মোখলেসুর রহমান।

নারায়ণগঞ্জের আলোচিত সাত অপহরণ ও খুনের ঘটনা বিষয়ে র‌্যাব সদর দপ্তর আগে থেকে কিছু জানতো না দাবি করে মোখলেসুর রহমান বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা সম্পর্কে আগে থেকে র‌্যাব সদর দপ্তর অবহিত ছিল না। ঘটনা জানার পর বরং র‌্যাব নিজেরাই তদন্ত শুরু করে এবং জড়িতদের সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ডুবিয়ে দেয়া হয়। ঘটনার সঙ্গে নারায়ণগঞ্জ র‌্যাবের শীর্ষ কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ