1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’ -এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে অন্ধকারাচ্ছন্ন সড়কে আলো ছড়ানোর অনন্য উদ্যোগ নিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ওয়াহেদপুর’। সংগঠনটির উদ্যোগে উপজেলার ওয়াহেদপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ২৩টি সোলার লাইট স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী এই সোলার লাইট স্থাপন কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, রাতের বেলা গ্রামের পথগুলোতে সোলার লাইটের আলো ফুটে ওঠায় মানুষের চলাচল আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।

কর্মসূচির উদ্বোধন করেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা মো. ইফতেখার আহমেদ মাসুদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’ -এই দায়বদ্ধতার জায়গা থেকেই গ্রামের মানুষের সুবিধার জন্য সোলার লাইটগুলো স্থাপন করা হয়েছে। জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

লাইট স্থাপনের কাজে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নকীব আহমেদ, কাজী নুরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, নজরুল ইসলাম সরকার, হানিফ মাওলানা, জাহাঙ্গীর আলম সরকার মিন্টু, সেলিম ভূঁইয়া, কাজী খোরশেদ আলম, রাসেদুল আল আমিন, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবুল কাশেম, আবদুল্লাহ আল মামুন, বিল্লাল মিশুরী, ময়নাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ