1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

‘যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১২
  • ৩৫৫ Time View

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার কার্য শেষ করার জন্য কাজ করছে ঠিক তখনই মুক্তিযুদ্ধের বিরোধীরা বিচার বন্ধের জন্য ষড়যন্ত্র শুরু করেছে। ’৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সমগ্রজাতি যেমন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তেমনি শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল শহরের উৎসব কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দেশগুলো যুদ্ধাপরাধীদের বিচার না করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করে দিয়েছে।’

জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ওসমান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান, বাস ও মিনি বাস মালিক সমিতির সভাপতি নাজমুল আলম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ