1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল ফাওয়াদ-মাহিরা-হানিয়াসহ সব তারকা একসঙ্গে, ডিসেম্বরে ঝড় তুলবে যে সিরিজ বাংলাদেশ ফুটবল লিগ ছাড়ছেন শুকি ‘শক্তির জায়গায় ভরসা রেখে’ সুরিয়াভানশির রেকর্ডমালা হতশ্রী বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লিডের নিচে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী উদ্যোগ বাংলাদেশের? গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব ‘অবরুদ্ধ’

হাসিনা-খালেদার শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২
  • ২০০ Time View

ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই প্রধান দেশের বাইরে থাকলেও পরস্পরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন তারা।

বুধবার দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব খায়রুল ইসলাম সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে তার সহকারী একান্ত সচিবের কাছে নববর্ষের কার্ড পৌঁছে দেন।

এর আধঘণ্টা পর খালেদার সহকারী একান্ত সচিব সুরাতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার নববর্ষের শুভেচ্ছা কাড পৌঁছে দেন। এই কার্ডটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব।

তিন দিনের সফরে বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপার্সন।

হাসিনা-খালেদাকে সর্বশেষ ২০০৮ সালে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ