1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আকুল আবেদন মেঘলা মুক্তার, কী হয়েছে তার বাবার ফিফপ্রো একাদশে মেসির রেকর্ড, জায়গা হলো না ব্যালনজয়ী কেইনের তুরস্কের জলবায়ু সম্মেলন থেকে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা রিজভীর | Boishakhi Online কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল ৩০ হাজার ডলার পর্যন্ত শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন

সিলেট থেকে হিজবুত তাহরীর কর্মী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মে, ২০১২
  • ২১৪ Time View

সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃত জুলহাস নাইন জুয়েল (২৭) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

সোমবার রাতে র‌্যাব-৯ তাকে বন্দর বাজার এলাকা থেকে আটক করে। তার গ্রামের বাড়ি চট্রগ্রামের রাউজান থানার জহিরা গ্রামে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফজলে শাহীন মঙ্গলবার বলেন, ‘আটককৃত জুয়েল গত মাসে শেখঘাট মসজিদের সামনে র‌্যাবকে মেরে পালিয়ে গিয়েছিল। এরপর থেকে র‌্যাব তাকে খুঁজতে থাকে।’

তিনি আরো জানান, সোমাবার রাত ১১টায় বন্দরবাজার এলাকায় একা তাকে প্রচারপত্র বিতরণ করতে দেখতে পায় র‌্যাব। এসময় তাকে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

তার সঙ্গে প্রচারপত্রে হিলারী ক্লিনটনের বাংলাদেশে আগমনের প্রতিবাদ জানিয়ে ২৬টি পোস্টার পাওয়া যায়।

এদিকে জুয়েলকে কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের উপ-পরিদর্শক মো. ইদ্রিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ