1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথমবার যৌথভাবে চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অ‍্যাকারম‍্যানের পঞ্চাশে দক্ষিণ আফ্রিকার লিড রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিবরা এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫

শেয়ারবাজারে চাঙাভাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১
  • ৩৭৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টদের বৈঠকের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙা মেজাজে লেনদেন চলছে।

দিনের শুরু থেকেই সূচক বাড়তে থাকে। লেনদেনের প্রথম ৪০ মিনিট শেষে ডিএসইর সাধারণ সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে উন্নীত হয়েছে ৫ হাজার ১৩৫ পয়েন্টে।

পবিত্র ঈদুল আজহার ছুটির পর লেনদেনের প্রথম তিন কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক ৫৫৯ পয়েন্ট পড়ে যায়। তবে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের আন্দোলন ও বুধবারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবরে সূচক ৩৩৮ পয়েন্ট বাড়ে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১১টা ৪১ মিনিটে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৩টির দাম বেড়েছে এবং কমেছে ৯টি প্রতিষ্ঠানের দাম। এসময় লেনদেন হয়েছে মোট ১১৭ কোটি টাকা।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, গ্রামীণ ফোন, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বিকন ফার্মা, ইউনাইটডে এয়ার ও আফতাব অটোমোবাইলস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ