1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এনএসইউর সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিদেশ যাওয়ার আগে চাকরির চুক্তিপত্র পান না ৯১% কর্মী দক্ষিণ আফ্রিকাকে আবাসিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব পুলিশ প্রশাসনে বড় রদবদল, সাত জেলায় নতুন এসপি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী

মৌলভীবাজারে পুলিশি বাঁধা, ৮টি গাড়ি ভাংচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ২০০ Time View

তৃতীয় দিনের হরতাল চলাকালে মৌলভীবাজারে ৮টি গাড়ি ভাংচুর করা হয়। বিএনপির মিছিল শহরের পশ্চিমবাজার এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে।

এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশবেষ্টিত অবস্থায় পথসভায় বক্তব্য দেন, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক ও মিজানুর রহমান মিজান।

হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা সদরের ইসলামপুর এলাকায় সকালের দিকে পিকেটাররা ১টি সিএনজিচালিক অটোরিকশা ও টমটম ভাংচুর করে।

বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের ভূনবীর চৌমোহনায় পিকেটাররা ৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ট্রাক ভাংচুর করে।

এসব ঘটনা ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় র‌্যাব টহল ও গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে হরতালের প্রতিবাদে মোটরসাইকেল নিয়ে জেলা আওয়ামী লীগ মিছিল বের করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোছাদ্দেক আহমদ মানিক, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ