1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নাকচ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক পাগলা মসজিদের অর্থে নির্মিত হবে বিশ্বমানের ইসলামিক কমপ্লেক্স ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ ইসলামাবাদের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ কতটা আর্থিক চাপে দেশের ছোট ও মাঝারি পোশাক কারখানা

মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক: সীমান্ত বাণিজ্য শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১৪৫ Time View

মিয়ানমারের দাঙ্গার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ৮ দিন পর রোববার সীমান্ত বাণিজ্যের আওতায় ২টি ট্রলার এসেছে।

এর মধ্যে ১১টি গবাদিপশু নিয়ে একটি ও ৯০ টন হিমায়িত রুই মাছ নিয়ে অপর একটি ট্রলার টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোরে আসে।

এবিষয়ে টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক আবদুল মোহাইয়েম জানান, রোববার ভোরে মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের মালিক এম আবছার সোহেলের অধীনে ৯০ টন হিমায়িত রুই মাছ নিয়ে একটি ট্রলার বন্দরে আসে।

শাহপরীর দ্বীপ করিডোরে ব্যবসায়ী মৌলভী আবদুল হক আনেন ১১টি গবাদিপশুসহ একটি ট্রলার।

ব্যবসায়ী মৌলভী আবদুল হক জানান, গবাদিপশু নিয়ে আসা ট্রলারটিতে ১০ জন মাঝি-মাল্লা এসেছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ফলে, গবাদিপশু নিয়ে তাদের পক্ষে বাংলাদেশে আসা সম্ভব হয়েছে।

এদিকে, রোববার মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রেবশের দায়ে ৭ জন রোহিঙ্গাকে আটক করে সে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ৪২ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শফিকুর রহমান
জানান, রোববার ভোরে শাহপরীর দ্বীপ থেকে এদের আটক করে বিকেল ৫টার দিকে তাদের মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুন মিয়ানমারে সংঘটিত রাখাইন ও রোহিঙ্গাদের দাঙ্গার জের ধরে পণ্যবাহী ট্রলার আসা বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ