1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ বিদেশে পলাতক দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

মঙ্গলবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা হচ্ছে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১
  • ২৯৯ Time View

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রধানমন্ত্রী নৌ-বাহিনী এবং চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। তবে দলীয় নেতাদের তোড়জোড় থাকলেও শেষ পর্যন্ত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা হচ্ছে না। এমনকি চট্টগ্রামের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকেরও কোনো কর্মসূচি নেই।

এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে অবতরণ করবেন। প্রধানমন্ত্রী সেখানে নৌবাহিনীর বার্ষিক পাসিং আউট প্যারেডে যোগ দেবেন।

সেখান থেকে দুপুর সোয়া ১টায় প্রধানমন্ত্রী কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচরে নৌবাহিনীর কমান্ডো বাহিনী সোয়াত’র কমিশনিং অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ২টায় প্রধানমন্ত্রী নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে আসবেন। সেখান থেকে দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ