1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অ‍্যাকারম‍্যানের পঞ্চাশে দক্ষিণ আফ্রিকার লিড রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিবরা এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাইভেট না পড়ায় শ্রেণীকক্ষে ছাত্রকে পেটালেন শিক্ষক!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১২
  • ২৩১ Time View

তার কাছে প্রাইভেট না পড়ায় তুচ্ছ অজুহাতে এহসান রফিক নামে ৯ম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন সাইদুর রহমান নামে এক স্কুল শিক্ষক!

রোববার ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

আহত ছাত্র কালীগঞ্জ নুরআলী কলেজের অধ্যাপক ও স্থানীয় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম মন্টুর ছেলে।

ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এহসান রফিক জানায়, বীজগণিতের অংকে ব্রাকেট না দেওয়ায় তাকে ওই স্কুলের অংকের শিক্ষক সাইদুর রহমান বেদম মারপিট করেন।

শিক্ষকের মার খেয়ে এহসান অসুস্থ হয়ে পড়লে রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. আব্দুস সাত্তার রিপনের কাছে চিকিৎসা করানো হয়। এহসানের হাত ও দুই উরুতে আঘাত লেগেছে।

আহত ছাত্রের অভিভাবক সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু জানান, তার ছেলেকে প্রাইভেট পড়তে প্রলুব্ধ করেন শিক্ষক সাইদুর রহমান। পরে কোনো সাড়া না পেয়ে তাই অংকে ব্রাকেট না দেওয়ার অজুহাতে তাকে মারপিট করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমার আরা বেগম জানান, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মারধর করা আইনত নিষিদ্ধ। বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ছাত্রকে পেটানোর কথা স্বীকার করে বলেন, ‘অসাবধানতাবশত একটু বেশি লেগে গেছে মনে হয়!’

তবে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রাইভেট না-পড়ার কারণে আমি তাকে মারিনি।’

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী বাংলানিউজকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ