1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি সারাদেশে ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ দেবে সরকার: আমিনুল হক রাজশাহীর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা ‘তোমারে ঘুমাইতে দিমু না’ বলে সোহেল চিরঘুমে গেল রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যে শুরু মণিপুরি মহারাসলীলা আওয়ামী লীগকে ‘চিরতরে ধ্বংসের’ মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১

প্রত্যারণার দায়ে ১১০ বছর কারাদণ্ড অ্যালান স্টানফোর্ডের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১২
  • ১৬৮ Time View

ফেঁসে গেলেন ক্রিকেট মুঘল ও পুঁজিপতি অ্যালান স্টানফোর্ড। অর্থ প্রত্যারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১০ বছর কারাদণ্ড হয়েছে তার। বিনিয়োগকারীদের প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার ঠকানোর অভিযোগে ৬২ বছর বয়সী এই ব্যক্তিকে শাস্তি দিয়েছেন বিচারক।

বিনিয়োগকারীদের ঠকানোর অভিযোগে স্টানফোর্ড অভিযুক্ত হন গত মার্চে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, যড়ষন্ত্র ও বিচার কার্যে বাধাসহ ১৩ থেকে ১৪টি অভিযোগ রয়েছে। প্রায় একশটির বেশি দেশের প্রায় ৩০ হাজার বিনিয়োগকারী স্টানফোর্ড ইন্টারন্যাশনাল ব্যাংকে অর্থ লগ্নি করেছে। মূলত বোনাস দেওয়ার নাম করে তাদের ঠকিয়েছেন স্টানফোর্ড।

প্রত্যারিতদের অভিযোগ স্থাবর-অস্থাবর ও রিভার্জ অর্থ মিলে ৮ বিলিয়ন মার্কিন ডলার থাকার কথা থাকলেও তার ৯২ ভাগই খুঁজে পাননি তারা। কিন্তু সবকিছু অস্বীকার করে যুক্তরাষ্ট্রের নাগরিক স্টানফোর্ড বলেন, ‘আমি কারো সঙ্গে প্রত্যারণা করেনি।’

চার বছর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী দল প্রাইজমানি হিসেবে পায় ২০ মিলিয়ন পাউন্ড। ২০০৬ সালে নাইটহুড উপাধি পান যুক্তরাষ্ট্র ও আন্টিগুয়ার দ্বৈত নাগরিক। এর আগে তার বিরুদ্ধে ২০০৯ সালে প্রতারণার অভিযোগ আনে ইউএস সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপর থেকেই কারাগারে আছেন স্টানফোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ