1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

পর্যটন জাহাজ এমভি মাহিরার যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৫৪ Time View

বাংলাদেশে এই প্রথম একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল পর্যটন জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্বের অন্যতম প্রাকৃতিক আশ্চর্য সুন্দরবন ভ্রমণকারী দেশি-বিদেশি পর্যটকদের সেবায় জাহাজটি ব্যবহৃত হবে।

জাহাজটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে শুক্রবার গণমাধ্যম প্রতিনিধিদের জন্য বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে দিনব্যাপী নৌ-বিহারের আয়োজন করা হয়। নৌ-বিহারকালীন আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমভি মাহিরার মালিকানা প্রতিষ্ঠান গ্রিন চ্যানেলের প্রধান নির্বাহী বেগম আজিজা সেলিম জানান, দেশি-বিদেশি পর্যটকদের মাঝে সুন্দরবন ভ্রমণের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। পর্যটকদের চাহিদা পূরণের লক্ষ্যে এমভি মাহিরার সাহায্যে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য দু’রাত্রি তিন দিনের প্যাকেজ ট্যুর অফার করা হচ্ছে। এছাড়া আগ্রহী গ্রুপের জন্য ঢাকা থেকে ৪ রাত ৫ দিনের সুন্দরবন ট্যুর প্যাকেজও পাওয়া যাবে।

বিলাসবহুল এমভি মাহিরায় একসঙ্গে ৪০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। এতে ১৭টি টু ইন শেয়ার কেবিন, ৩টি সিঙ্গেল কেবিন, এটাচড বাথসহ দুটি অ্যাম্বাসেডর সুইট ছাড়াও ভ্রমণকারীদের জন্য মিটিং লাউঞ্জ, ব্যায়ামাগার, হোম থিয়েটার, ছোট আকারের সুইমিংপুলসহ অন্যান্য সুবিধা রয়েছে।

বাংলাদেশি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড এমভি মাহিরা জাহাজটি নির্মাণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ