1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

দেশের সবচেয়ে বড় সমস্যা আবাসন সংকট: জলিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ১৬২ Time View

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, ‘‘দেশের সবচেয়ে বড় সমস্যা আবাসন সংকট। কারণ, আমাদের যে জনসংখ্যা তার অধিকাংশ মানুষ মাথা গুজবার ঠাঁই পান না। অথচ প্রত্যেকটি গণতান্ত্রিক সরকারে দায়িত্ব মানুষের বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা।’’

জলিল বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো রয়েছে তাদের নিজস্ব গতিতে কাজ করতে দেয় না বাংলাদেশ ব্যাংক। আর সরকার এতো বেশি ঋণ নেয় যে, সাধারণ মানুষ আর ঋণ পান না। এসবের অবসান দরকার।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “আবাসন শিল্পের বর্তমান সংকট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের করনীয় দিক” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে বলছি, ঢাকায় এখনো অনেক মানুষ রাস্তায় ঘুমান। বড় দালানের পাশে মাটিতে ঘুমান। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। ব্রিটিশ, পাকিস্তান আর ৪০ বছরের বাংলাদেশের কোনো সরকারই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে নাই। আসলে সমাজের মানুষের মাথা গুজবার ঠাঁই করে দেওয়াটাই বড় কথা।’’

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন,  ‘‘গুলশানে ব্যাংকের জন্য কাঠা প্রতি ১ লাখ টাকায় কিনেছিলাম। এখন কাঠা প্রতি সে জমিরই বর্তমান মূল্য ১০ কোটি টাকা। বাংলাদেশের সব জায়গায় জমির দাম কেন যেন ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। রিহ্যাবের সদস্যরা বড়লোকের জন্য প্রকল্প করছেন। তাদের গরিব ও দরিদ্রদের জন্য আবাসন করা উচিত। তারা লাভ করুন, কিন্ত সাধারণ মানুষের জন্য করুন।’’

তিনি বলেন, ‘‘আমার ব্যাংকিংয়ের অভিজ্ঞতা হলো, বড়লোকরা টাকা ঋণ নিলে ফেরত দেন না। সুদ বেশি হলে মাফ চান। কিন্ত গরিবরা ভযে ব্যাংকের ঋণ ফেরত দেন। রিহ্যাবে বসুন্ধরার মতো বড় বড় কোম্পানিগুলোকে আমি আহ্বান জানাবো, সাধারণ মানুষের জন্য প্রকল্প আনুন।’’

জলিল আরো বলেন, ‘‘সুশীল সমাজ ও বুদ্দিজীবীদের বলবো, জনগণের কল্যাণে আপনারা চিন্তা করুন। বৃদ্ধিজীবী আর সুশীল সমাজের লেবাসে শুধু উপদেশ দেবেন, তা হবে না। আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, আপনারা মানুষের জন্য ভাবুন। আবাসন শিল্প নিয়ে যে চিন্তাভাবনা শুরু হয়েছে, তাতে একসময় এ সেক্টরের সমস্যার সমাধান হবে বলেও আমি আশা করি।’’

গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক আবিদ রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ