1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১ হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’ মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই মাস আগেই চলে যাচ্ছেন স্টুয়ার্ট ল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
  • ১৮৮ Time View

এই মুহূর্তে জাতীয় দলের কোনো খেলা নেই। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো খেলা নাও হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগও নেয়নি। এই সময়ে জাতীয় দলের কোচিং স্টাফদের কোনো কাজ থাকছে না।

প্রধান কোচ স্টুয়ার্ট ল হয়তো মে মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে চলে যাবেন। বাংলাদেশ থেকে ওটাই হবে তার শেষ প্রত্যাগমন। বিসিবির সঙ্গে ৩০ জুন পর্যন্ত স্টুয়ার্ট ল’র থাকার কথা থাকলেও শেষপর্যন্ত ঢাকায় শুয়ে বসে তিনি সময় নষ্ট করতে রাজি নন। ইংল্যান্ডের পাট চুকিয়ে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফেরা দ্রুত করতে প্রাণান্তকর চেষ্টা করছেন। একটু আগে ভাগে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারলে লাভই হয় তার।

বিসিবি থেকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইংল্যান্ডের বাড়ি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতেও সময় দরকার। এছাড়া তিনি যত তাড়াতাড়ি অস্ট্রেলিয়া ফিরে যাবেন ততই মঙ্গল। অস্ট্রেলিয়া একাডেমির চাকরিটা তার জন্য নিশ্চিত হয়ে আছে। জুনের আগেই অস্ট্রেলিয়া একাডেমির প্রধান কোচ হিসেবে যোগ দিতে চান তিনি।

এবিষয়ে স্টুয়ার্ট ল’র সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি কিছু বলতে রাজি হননি। তবে তিনি যে মে মাসে চলে যাচ্ছেন তা গোপন করেননি।

২০১১ সালের জুলাই’য়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেও একবছর পূর্ণ হওয়ার আগেই বিদায় নিচ্ছেন। এশিয়া কাপের পর তিন মাসের নোটিশে গত ৩০ মার্চ বিসিবিতে পদত্যাগপত্র পাঠান এই অস্ট্রেলিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ