1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩ আকুল আবেদন মেঘলা মুক্তার, কী হয়েছে তার বাবার ফিফপ্রো একাদশে মেসির রেকর্ড, জায়গা হলো না ব্যালনজয়ী কেইনের তুরস্কের জলবায়ু সম্মেলন থেকে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা রিজভীর | Boishakhi Online কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল ৩০ হাজার ডলার পর্যন্ত শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি

তালেবান হামলায় অন্তত ১৭ বিদেশী সেনা নিহত হয়েছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ৩২৮ Time View

কাবুল, ২৯ অক্টোবর: আফগানিস্তানে ন্যাটোর সমরযানে তালেবান হামলায় অন্তত ১৭ বিদেশী সেনা নিহত হয়েছেন। তালেবানদের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। ন্যাটো আত্মঘাতি বোমা হামলার কথা স্বীকার করে বলেছে, তাদের ১৩ সেনা নিহত হয়েছেন। ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স বা ইসাফের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

শনিবার সাড়ে ১১টার দিকে রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ডন নিউজ জানিয়েছে, হতাহতের মধ্যে ১০ বিদেশী সেনা, তিন বেসামরিক লোক ও এক পুলিশ রয়েছেন।

নামপ্রকাশ না করা পশ্চিমা সেনাবাহিনীর এক সদস্যের বরাত দিয়ে ডন জানিয়েছে, ন্যাটোর আমেরিকান সেনাদের বাস লক্ষ্য করে ওই হামলাটি চালানো হয়। তিনি বলেন, “হতাহতদের মধ্যে ১০ বা ১১ জনই আমেরিকান।”

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী হামলার সত্যতা স্বীকার করে জানান, এতে তিন বেসামরিক ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে বিদেশী সেনা নিহতের ব্যাপারে তিনি কিছু জানাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ