1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প উদ্যোক্তাদের জন্য এসএমই মেলায় ব্যাংকের সহায়তা, কী কী সুবিধা পাচ্ছেন গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ সিলেটের হোটেল থেকে সাবেক সংসদ সদস্য বদির ছেলে-ভাইসহ আটক ৪ পরিবারকে কটাক্ষ করা হলে ‘গর্জে উঠব’: রাশমিকা সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ.লীগ আমলের অপরাধ তদন্তে নামছে প্রসিকিউশন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশান-মিরপুরে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

জাপার লংমার্চের স্লোগান ‘চলো চলো তিস্তায় চলো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ২৭১ Time View

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি ‘চলো চলো তিস্তায় চলো চলো’ স্লোগান নিয়ে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি তিস্তা অভিমুখে দলের লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কমিউনিটি সেন্টারে আয়োজিত জাতীয় পার্টির তিস্তা অভিমুখে লংমার্চের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের বৃহত্তম তিস্তা নদীর পানি চুক্তি না হওয়া সরকার পতনের কাল হতে পারে।’

তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিস্তা পানি চুক্তি কোনো দলের একার নয়। এটি দেশের জাতীয় সমস্যা।’

পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এটিএম নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, আলহাজ করিম উদ্দিন ভরসা, আব্দুর রশিদ এমপি, যুগ্ম-মহাসচিব শওকত হোসেন, লালমনিরহাট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবার রহমান প্রমুখ।

পাটগ্রামে প্রস্তুতিমূলক সভার আগে হাতিবান্ধায় এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল আমিন হাওলাদার।

 

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ