1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরলেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

গোদাগাড়ীতে বাস উল্টে নিহত ২, আহত ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ১৩২ Time View

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড়ে যাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ীর পাম্পতলা এলাকার হারুন অর রশীদের ছেলে আজিজুল হক (৪২) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগুনবাড়ির আজাহার আলীর ছেলে বাবু (৩২)। এদের মধ্যে আজিজুল পথচারী এবং বাবু বাসের যাত্রী ছিলেন। স্বজনদের মাধ্যমে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।

আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নিহতদের মধ্যে আজিজুল হকের লাশ তার স্বজনরা নিয়ে গেছে।

নিহত অপরজনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া জিয়া ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৪১০৯) নামে যাত্রীবাহী বাসটি সিঅ্যান্ডবির মোড়ে পৌঁছলে পথচারী আজিজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি তার মৃত্যু হয়।

পরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার উপরে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসযাত্রী বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ৩০ যাত্রী আহত হন।

ওসি আরও জানান, উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে বর্তমানে রাস্তার একপাশ দিয়ে যানবাহন চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ