1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২ স্থানে গাছ কেটে নাশকতার চেষ্টা সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে প্রক্টরের কাছে দিল ছাত্রদল, লাঞ্ছিত প্রকৌশলী রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক সম্পৃক্ততা নেই, তবু আমির হামজার মাহফিলের প্রচারে বিএনপি নেতাদের নাম বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

কুমিল্লায় ১৩ শীর্ষ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫২ Time View

কুমিল্লায় মাদকবিরোধী ৫৬টি অভিযানে ১৩ শীর্ষ মাদক কারবারিসহ ৭৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয় থেকে পাঠানো একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন শীর্ষ মাদক কারবারি, ৯ জন মাদক সেবনকারী ও অন্যান্য মাদক মামলায় ৫৩ জন রয়েছে।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় জেলার ১৮টি থানা এবং ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালিত হয়।
এসব অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫৩ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) গণমাধ্যমকে বলেন, ‘মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
’

তিনি আরো বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ