1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র অ‍্যাকারম‍্যানের পঞ্চাশে দক্ষিণ আফ্রিকার লিড রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিবরা এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক ৮ জুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ১৭৭ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্র এ তথ্য জানায়।

ওইদিন সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন পর ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলের এ বৈঠকে চলামান রাজনৈতিক প্রেক্ষাপট ওঠে আসবে বলে দলীয় সূত্র জানায়।

বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে।

এছাড়া বৈঠকে দলের সহযোগী সংগঠনগুলোর জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করারও সম্ভাবনা রয়েছে।

আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। দীর্ঘ সময় ধরে মেয়াদউত্তীর্ণ কমিটি দিয়েই চলছে এসব সংগঠন।

তাই দ্রুত সময়ের মধ্যেই এসব সংগঠনের জাতীয় কাউন্সিল সম্পন্ন করার তাগিদ দেওয়া হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ