1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ ৩ জন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২ স্থানে গাছ কেটে নাশকতার চেষ্টা সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে প্রক্টরের কাছে দিল ছাত্রদল, লাঞ্ছিত প্রকৌশলী রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক সম্পৃক্ততা নেই, তবু আমির হামজার মাহফিলের প্রচারে বিএনপি নেতাদের নাম বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি

আজ রাতে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৩৩০ Time View

আজ বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য জানিয়েছে।

মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবা ব্যাহত হতে পারে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে বিটিআরসি আগেই গ্রাহকদের সতর্ক করেছিল। প্রথম দফায় তরঙ্গ বিন্যাসের বেলায় কোনও সমস্যা না হওয়ায় মোবাইলফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ