রাজধানীর কাফরুলে ছিনতাই করতে গিয়ে আটক হওয়া এক অপরাধীর সূত্র ধরে ছিনতাই হওয়া এবং চুরি যাওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এসব মালামাল উদ্ধার করে পুলিশ।
গত ১ জানুয়ারি বছরের প্রথম দিনেই মো. ফয়সাল রহমান ওরফে সোহেল কাফরুল থানার মিরপুর-১৩ নম্বর বিআরটিএ সংলগ্ন রূপায়ন গলির মুখে একটি মোটরসাইকেল নিয়ে এক নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। নারীর চিৎকারে পাশে থাকা লোকজন ও টহল পুলিশ সোহেলকে আটক করে। তাৎক্ষণিকভাবে সোহেলের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত একটি আইফোন এবং ব্যবহৃত মোটরসাইকেল।