1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

শাহজালালে ফের বিমান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮
  • ৩৮ Time View

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) ভোর ৪টার পর থেকে একাধিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নে ব্যর্থ হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক জায়িদ আরিফ ফ্লাইটের ওঠানামা বন্ধের বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, গত কয়েকদিন ধরেই কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামায় বিঘ্ন হচ্ছে। কুয়াশা কমলে প্লেন চলাচল ফের স্বাভাবিক হবে।

এর আগে গত ২৯ ডিসেম্বর রাত দেড়টা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত পাঁচটি ফ্লাইট ঠিক সময়ে অবতরণ করতে পারেনি। এছাড়া চারটি ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ