1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

ডিএসই’র ব্লক মার্কেটে ১৬৪ কোটি টাকার লেনদেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

গত সপ্তাহের চার কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬৪ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

সপ্তাহটিতে ব্লক মার্কেটে ২২টি কোম্পানি ও একটি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। প্রতিষ্ঠানগুলোর মোট ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৪৭৫টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে।

টাকার অঙ্কে সপ্তাহটিতে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ১০৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার সংখ্যা ৩৩ লাখ ৪১ হাজার।

দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৬ লাখ টাকার। লেনদেন হওয়া শেয়ার সংখ্যা ৪৬ লাখ ৫০ হাজার।

আর ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। কোম্পানিটির ১৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।

ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্যাটবিসি, কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএসআরএম স্টিল, দুলামিয়া কটন, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা, ওয়ান ব্যাংক, রেনেটা, এসপিসিএল, উত্তরা ফিন্যান্স, গ্রামীণ স্কিম টু, লিন্ডেবিডি, রিলায়েন্স ওয়ান, ডিবিএইচ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ