1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন : নৌমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৮২ Time View

নৌ ও পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে কে আসবে আর কে আসবে না, সেটা তাদের ব্যাপার।

বুধবার সকালে বরিশাল বিআইডব্লিউটিএর ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে মেরিন শিক্ষানবিশদের শিক্ষা সমাপনী ও কুচকাওয়াজ এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বরিশাল ও মাদারীপুর মিলিয়ে ডেক ও ইঞ্জিন বিভাগের ২৭ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন। এসময় ক্যাডেটদের অংশগ্রহণে কুচকাওয়াজে মন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।

বরিশাল ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আবদুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। পরে ২৭ জন শিক্ষানবিশ মেরিন ক্যাডেটদের মাঝে সনদপত্র বিতরণ করেন নৌ ও পরিবহন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ খানসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ