1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

শেষ সময়ের গোলে পয়েন্ট হারাল ম্যানইউ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬২ Time View

শুরুতে পিছিয়ে পড়লেও মাতার জোড়া গোলে জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে লেস্টারের হয়ে হ্যারি মাগুইরে গোল করলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় দলটির। শেষ পর্যন্ত হাইভোল্টেজ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

বছরের শেষ ম্যাচে লেস্টারের মাঠে শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ম্যানইউ। ম্যাচের পঞ্চম মিনিটে লিনগার্ডের শট কর্নারের বিনিময়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক। দুই মিনিট পর পগবার বুলেট গতির শট ডান দিকে ঝাপিয়ে পড়ে ম্যানইউকে গোল বঞ্চিত করে স্মেইচেল। ম্যাচের ১১ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে লুকাকু। লিনগার্ডের ফ্লিকে ডি বক্সের বল ধরতে ব্যর্থ হন এই তারকা।

footbal

পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানইউ। অবশেষে ম্যাচের ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান মাতা। বাঁ-দিক দিয়ে মার্শিয়ালের পাস ডি বক্সে লিনগার্ড থামালে পেয়ে যান স্প্যানিশ এই তারকা। আর তা থেকে সহজেই জালে জড়ান।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে দুইদলই আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ম্যাচের ৫২ মিনিটে গোলের সুযোগও পেয়েছিল স্বাগতিকরা। তবে মাহরাজের ক্রসে ফাঁকায় বল পেয়েও ভিক্টর লিডেলফের বাধায় জালে জড়াতে ব্যর্থ হন।

পরের মিনিটেি গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন মার্শিয়াল। লুকাকুর রক্ষণচেরা পাস থেকে বল পান ফরাসি এই তারকা। তবে লক্ষভ্রষ্ট শট নেন মার্শিয়াল। অবশেষে ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন মাতা। ম্যাচের ৭১ মিনিটে লুকাকুর পাস থেকে লিনগার্ডের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধ সাধে পোস্ট।

footbal

ম্যাচের ৭৩ মিনিটে রাশফোর্ডকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে ড্যানিয়েল আমার্টি। দশজনের লেস্টারকে পেয়ে ব্যবধান বাড়াতে একে পর এক আক্রমণ চালাতে থাকে সফরকারী ম্যানইউ। তবে ম্যাচের যোগ করা সময়ে উল্টো লেস্টার সিটির তারকা হ্যারি মাগুইরে গোল করলে জয় বঞ্চিত হয় মরিনহোর শিষ্যরা।

এ ড্রতে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচে ৫৫ পয়েন্টে শীর্ষে অবস্থা করছে ম্যানচেস্টার সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ