1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?

রাজস্থানে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ৩০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬০ Time View

ভারতের রাজস্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বানাস নদীতে পড়ে অন্তত ৩০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। শনিবার সকালে রাজস্থান রাজ্যের সাওয়াই মধুপুরের ডুবিতে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুত গতিতে বাসটি চালানোর কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। আহতদের সবাইকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, বাসটি জয়পুর থেকে মাধবপুরের দিকে যাচ্ছিল। সোয়াই মাধবপুরের কাছে ধুবি এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায় দ্রুতগতিতে থাকা বাসটি।

বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে সেখানে আসে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরাও।

নদীতে পানি বেশি থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। বাকিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আরও ১৮ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।

সূত্র : ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ