আগামীকাল শুক্রবার থেকে রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে তিন দিনের পৌষ মেলা। নতুন প্রজন্মকে শেকড়সন্ধানী করতে বাংলা একাডেমিতে শুরু হচ্ছে এ মেলা।
পৌষমেলা উদযাপন পরিষদের এবারের আয়োজনে থাকছে শীতের নানা রকম পিঠা-পুলি, লোকজসামগ্রীর ৫০টি স্টল। এ ছাড়াও থাকছে লোকজ সংগীত, নৃত্য, আবৃত্তি, পুঁথিপাঠ, বাউলগান, সংযাত্রা, যাত্রা ও নৃত্যনাট্যের আয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্র থেকে রোববার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া মেলায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে ১০টা ও বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা এবং রোববার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।