1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২৪ বছরের হিমায়িত ভ্রূণ থেকে মার্কিন নারীর বাচ্চা প্রসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

মার্কিন এক নারী ২৪ বছরের হিমায়িত ভ্রƒণ থেকে চমৎকার একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন। হাসপাতাল সূত্র বলছে, এটি সম্ভবত বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে।
কন্যা শিশুটির নাম এমা রেন গিবসন। গত ২৫ নভেম্বর শিশুটি জন্ম নিয়েছে। চলতি সপ্তাহে তার জন্মের ঘোষণা দিয়েছে টেনেসির নক্সভিলের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার (এনইডিসি)।
অন্য এক দম্পতির ভ্রƒণটি ১৯৯২ সালের ১৪ অক্টোবর হিমায়িত করা হয়। সন্তান জন্মদানকারী মা টিনা গিবসনের জন্ম ১৯৯১ সালে। অর্থাৎ যে ভ্রূণ থেকে এমা রেনের জন্ম সে তার মায়ের থেকে কেবল এক বছরের ছোট।
স্থানীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে গিবসন বলেন, আমরা সবচেয়ে ভালো বন্ধু হতে পারবো।
তিনি আরো জানান, গর্ভধারণ না করা পর্যন্ত ডাক্তাররা তাকে জানায়নি যে ভ্রƒণটি ২৪ বছর আগের।
এনইডিসি বলছে, এ ঘটনা এটাই প্রমাণ করে দীর্ঘদিন হিমায়িত থাকার পরও ভ্রƒণ থেকে বাচ্চার সফল জন্ম দেয়া সম্ভব।
এদিকে ধারণা করা হচ্ছে এটিই হয়তো প্রথম যে এতো বছরের পুরনো ভ্রূণ থেকে সন্তান জন্ম দেয়া হয়েছে। এর আগে ২০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে একটি ছেলে শিশুর জন্ম দেয়ার ঘটনা ঘটেছে।
গিবসন ও তার স্বামী নিজস্ব সন্তান জন্ম দিতে সক্ষম না হওয়ায় তারা এনইডিসি’র কাছে যায়। বর্তমানে তারা খুবই আনন্দিত ও উৎফুল্ল।
এমার বাবা বেঞ্জামিন গিবসন বলেন, ‘এমা যেন এক চমৎকার মিরাকল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ