1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি কমল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৪ Time View

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি কমাল সরকার। সোমবার নিবন্ধন ফি কমিয়ে পুনর্নির্ধারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সরকার সর্বশেষ চলতি বছরের ২ মার্চ ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৭’ জারি করে। সেখানে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি নির্ধারণ করে দেয়া হয়। সেই বিধিমালার ক্ষমতা বলেই এখন ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া জন্ম বা মৃত্যুর ৫ বছর পর যেকোনো সময় পর্যন্ত ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন ফি ৫০ টাকা। আগে ১০ বছর পর্যন্ত এই ফি ছিল ২০০ টাকা। আগে জন্ম বা মৃত্যুর ১০ বছরের পর থেকে নিবন্ধন ফি ছিল ৫০০ টাকা। এখন এটা নেই। বিদেশে এক্ষেত্রে ফি ছিল ১০ ডলার।

জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি এখন ১০০ টাকা। জন্ম তারিখ ছাড়া নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা। বিদেশের ক্ষেত্রে জন্ম তারিখ সংশোধনে ২ ডলার ও অন্যান্য তথ্য সংশোধনে ফি এক ডলার। আগে যেকোনো তথ্য সংশোধন ফি ছিল ৫০০ টাকা। বিদেশে এই ফি ছিল ১০ ডলার।

বর্তমানে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনে পর সনদের কপি সরবরাহে কোনো ফি দিতে হবে না। আগে এক্ষেত্রে ১০০ টাকা ফি দিতে হত। বিদেশে এই ফি ছিল ২ ডলার। বাংলা ও ইংরেজি সনদের নকল সরবরাহে আগে ১০০ টাকা লাগলেও এখন লাগবে ৫০ টাকা। বিদেশে আগে এই ফি ছিল ২ ডলার, যা এখন এক ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ