1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল নেত্রকোণায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত তিলকখালি খাল খননের উদ্বোধন ঈদযাত্রা নিরাপদ করতে সচেতনতামূলক প্রচারণার দাবি রোড সেফটি ফাউন্ডেশনের আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুর কল্পনারও বাইরে: জেনারেল আলী আবদুল্লাহি

বিএনপি নেতা রিজভী কারাগারে, রিমান্ড-জামিন নাকচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১২
  • ৯৯ Time View

এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় আহূত হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

শাহবাগ থানার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। রিজভীর জামিনের আবেদনও খারিজ করে দেন তিনি।

তবে আদেশে বলা হয়, এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক বিপ্লব কুমার শীল চাইলে তিন দিনের মধ্যে কারা ফটকে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
হরতালে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর দুটি মামলায় গত ৩০ এপ্রিল বিকালে রিজভীকে কাকরাইল মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে প্রথম মামলায় ১০ দিন এবং দ্বিতীয় মামলায় ৫ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়।

অন্যদিকে রিজভীর আইনজীবীরা তাদের মক্কেলের জামিনের আবেদন করেন। ওইদিন প্রাথমিক শুনানি শেষে আদালত আরো শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখে।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকে টানা হরতালের প্রথম দিন রোববার সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই রাতেই শাহবাগ থানার এসআই হীরেন্দ্রনাথ প্রামানিক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার আসামির তালিকায় রুহুল কবির রিজভীর নাম রাখা হয় তিন নম্বরে।

এছাড়া রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় আরেকটি মামলা হয়, যাতে আসামি করা হয় রিজভীসহ বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ