1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি

জাকির নায়েকের বিরুদ্ধে নোটিশ জারির আবেদন নাকচ ইন্টারপোলের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে করা ভারতের এক আবেদন খারিজ করে দিয়েছে সংস্থাটি। শনিবার ওই আবেদন ইন্টারপোল প্রত্যখ্যান করায় ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) রোববার বলছে, তারা আবারও ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির নতুন আবেদন জানাবে।

এনআইএ বলছে, জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন প্রত্যাখ্যান করেছে ইন্টারপোল। ইন্টারপোলের প্রধান কার্যালয়ে ওই আবেদন করার সময় জাকির নায়েকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ শিট গঠন করা হয়নি।

এদিকে, এক বিবৃতিতে জাকির নায়েকের মুখপাত্র বলেছেন, ‘নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে অস্বীকৃতি জানিয়েছে ইন্টারপোল। একই সঙ্গে জাকির নায়েক সংক্রান্ত সব তথ্য-উপাত্ত বিশ্বের বিভিন্ন দেশে থাকা সংস্থাটির কার্যালয় থেকে মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। সংস্থাটি বলছে, রাজনৈতিক এবং ধর্মীয় কারণেই তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

যাচাই-বাছাইয়ের পর ইন্টারপোল কমিশন বলছে, ইন্টারপোলের নিয়মনীতি অনুস্মরণ না করে নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। তারা ভারত সরকারের রেড নোটিশ জারির আবেদন সিদ্ধান্ত নিয়েছে।

পাঁচ বছরের জন্য ইসলামি বক্তা জাকির নায়েক ও তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে ভারত। সংস্থাটিকে অবৈধ বলেও ঘোষণা দেয়া হয়েছে।

ভারতের এই ইসলাম প্রচারকের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষমূলক ব্ক্তৃতা ও সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অর্থ-পাচারের অভিযোগ রয়েছে। গত বছর এনআইএ নায়েকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করে।

সূত্র : দ্য স্টেটম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ