1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাগুরায় মাইক্রোবাস উল্টে নিহত ১, আহত ৪ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ১০৩ Time View

মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় আজ রোববার ভোরে মাইক্রোবাস উল্টে ১ ভারতীয় নাগরিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
মৃত মহম্মদ ইসলাম (৩৩) ভারতের বিহারের দারভাঙ্গা থানার আসমা গ্রামের মো. রমজনের ছেলে। আহতরা হচ্ছে আলতাফ হোসেন (৫০), রহমত (৪০), ফয়সাল (৩২) ও পারভেজ (৩০)। আহতদের মধ্যে আলতাফ ও রহমতের বাড়ি ভারতে ও অপর ২ জানের বাড়ি বাংলাদেশের ঢাকার ডেমরা এলাকায়।
মাগুরা সদর থানার এস আই আশরাফুল আলম জানান, রোববার ভোরে ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে বেনাপলগামী তাদের বহনকারি মাইক্রোবাসটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ভারতীয় নাগরিক মহম্মদ ইসলাম ঘটনাস্থলেই নিহত এবং অপর চারজন আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ব্যবসায়িক কাজে ঢাকা থেকে ভারত যাচ্ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ