1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি উদযাপন করল সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৫৪ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গৌরবময় অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার এ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.) এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের উপস্থিতিতে সেনাবাহিনীতে কর্মরত সামরিক ও বেসামরিক সদস্য ও তাদের পরিবারসহ ঢাকা ও মিরপুর এলাকায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন। খবর- আইএসপিআর।

army

অনুষ্ঠানে ৭ মার্চের ভাষণ প্রদর্শন ছাড়াও ভাষণের প্রেক্ষাপট, বিষয়বস্তু এবং স্বাধীনতা যুদ্ধে এর প্রভাব/ভূমিকা আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানের দেশাত্মবোধক কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, শিমুল মুস্তাফা, হাসান আরিফসহ দেশ বরেণ্য শিল্পী ও আবৃত্তিকাররা। পরে মনোজ্ঞ লাইট ও সাউন্ড শো এবং আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

army

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ